
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ru.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়। আজকে রাবি আবেদন যোগ্যতা ও ভর্তি তথ্য 2019-20 নিয়ে বিস্তারিত আলোচনা করব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯-২০
রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষায় ব্যাপক পরিবর্ত এনেছে । ইউনিটের সংখ্যা কমানোর পাশাপাশি ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এসেছে পরিবর্তন । তাছাড়া এবছর থেকে দ্বিতীয়বার ভর্তি আবেদনের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে ।
তাই আজকে আমারা রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি পদ্ধতি নিয়ে খুটিনাটি আলোচনা করব । রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি ইউনিট রয়েছে , কোন ইউনিট কোন অনুষদের অর্ন্তভূক্ত, আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা করব ।
| রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি টাইমলাইন |
|---|
| প্রাথমিক আবেদন শুরুঃ ০৩ সেপ্টেম্বর ২০১৯ (দুপুর ১২টা )
প্রাথমিক আবেদন শেষঃ ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ (রাত ১২টা)
প্রাথমিক আবেদন ফি : ৫৫/- টাকা।
অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু : ১৭ সেপ্টেম্বর ২০১৯
অনলাইনে চূড়ান্ত আবেদন শেষ : ৩০ সেপ্টেম্বর ২০১৯
চূড়ান্ত আবেদন ফি : ১৯৮০/- টাকা (১০% সার্ভিস চার্জসহ)
আবেদনের ঠিকানা : www.admission.ru.ac.bd
|
ভর্তি পরীক্ষার সময়সূচী
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ এ প্রাথমিক আবেদনের সর্বনিম্ন জিপিএ দেওয়া হল।
| A ইউনিট (মানবিক বিভাগ) | মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| B ইউনিট (বানিজ্য বিভাগ) | বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। |
| C ইউনিট (বিজ্ঞান বিভাগ) | বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। |
| জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। | |
পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন
রাবি ভর্তি নোটিশ অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হবে ।গত বছরেই লিখিত পরীক্ষা সংযোজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি । তবে এ বছর থেকে এমসিকিউ এর পাশাপাশি লিখিত প্রশ্নেরও উত্তর দিতে হবে । ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ ৬০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৪০ নম্বর। তবে পরীক্ষার সময় বিভাজন ও লিখিত পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে ভর্তি সার্কুলার প্রকাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ।
| এমসিকিউ পরীক্ষা | ৬০ নম্বর |
| লিখিত পরীক্ষা | ৪০ নম্বর |
| মোট | ১০০ নম্বর |
ইউনিট পরিচিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৩টিতে নামিয়ে আনা হয়েছে । তবে ইউনিট গুলোর নাম কি হবে তা ভর্তি নোটিশ প্রকাশ হলে জানা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ এখনো প্রকাশিত হয় নি । তাই আবেদনকারীদের তথ্য সংগ্রহের জন্য ২০১৮-১৯ সালের ভর্তি সার্কুলারটি দেওয়া হল । নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর তথ্যটি হালনাগাদ করা হবে ।


বিশেষ কোটায় আসন সংখ্যাঃ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠি – ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
শারীরিক প্রতিবন্ধী – ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
মুক্তিযোদ্ধা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
পোষ্যকোটা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
বি কে এস পি – শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%
রাবি ভর্তি পরীক্ষার ফলাফল এবং এডমিট কার্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল 5 দিনের মধ্যে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে ফলাফল ধেকার লিংক সংযোজন করা হবে । আপনি উক্ত লিংক থেকে সহজেই ভর্তি রেজাল্ট দেখতে পারবেন । আপনি আমাদের ওয়েবসাইট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্ড ডাউনলোড করতে পারেন ..