জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ১৮ অপ্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগ - Social Link

সময়ের সাথে জনগনের পাশে

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও ১৮ অপ্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগ

Image result for nu
আবারও কিছু অপ্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সহকারী রেজিস্ট্রার পদে ১৬ জন ও একজন করে সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীসহ মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এসব প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। গত বছরের ১৫ অক্টোবর এ নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করা হয়েছিল।
জানা গেছে, আগে থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে পর্যাপ্ত জনবল রয়েছে। এখন আবার কোনো প্রয়োজন না থাকার পরও এ নিয়োগ দেয়া হলো। সংশ্লিষ্টরা এর পেছনে বিশাল নিয়োগ বাণিজ্য অথবা শিক্ষা মন্ত্রণালয়ের বড় কর্তাদের ‘খুশি’ রাখার ধান্দা থাকতে পারে বলে মনে করছেন।
অপ্রয়োজনীয় জনবল নিয়োগ ও পরে তা বরখাস্তকরণে সারাদেশে ইতিহাস সৃষ্টি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিগত বিএনপি-জাামাত শাসনামলে শত শত শিবির ও ছাত্রদল কর্মী নিয়োগ দেয়া হয়। যাদের ৯০ শতাংশই অপ্রয়োজনীয়। ২০০৯ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই অপ্রয়োজনীয় জনবল বরখাস্ত করা হয়। কয়েকবছর ধরেই প্রয়োজনের অতিরিক্ত জনবল রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তারপরও নিয়োগ চলছেই।  
সূত্রঃ দৈনিকশিক্ষা 

Post Top Ad

Responsive Ads Here